শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন
/ ২৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস :: হত্যার দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তিন আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা এবং ছোট শৌলা গ্রামের আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে শেষোক্ত দুইজন রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেলে বড় শৌলা গ্রামের আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের খোঁজাখুঁজির পর ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৮১১) করা হয়। পরদিন সকালে স্থানীয়রা বড় শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। লাশের মাথা, বুক ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশ ১২ জনকে আসামি করলেও তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.