শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সালিশ ও আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে জমিতে বাধা দেওয়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান পল্লবীতে কিশোরকে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিআর কঙ্গোর হারিয়ে শেষ ১৬তে ইংল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ মাদক ও অপরাধ দমনে প্রশংসিত আশুলিয়ার এএসআই মতিউর রহমান তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পল্লবীতে কিশোরকে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
/ ৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক কিশোরকে মারধর এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোশারফ হোসেন অপু পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পল্লবীর কালশী মোড়, সেকশন-১২ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। এ সময় এক রিকশাচালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ১৪–১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে তার ছেলে আফিফ হাসান কর্ণ (১৬)-কে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় অভিযুক্তরা তার কাছে থাকা ৫ হাজার টাকা এবং একটি Oppo A5 Pro মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের ঘটনায় তার ছেলে স্কুল ছাত্র আরিফ হোসেন আহত হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ বিষয়ে মোশারফ হোসেন অপু পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.