মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তালায় বন প্রহরির ইউনুস আলীর বিরুদ্ধে সামাজিক বনাঞ্চলের দুই হাজার গাছ বিক্রির অভিযোগ
/ ৪৭৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালার চরগ্রামের কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রন বাঁধের দুই পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সরকারিভাবে গড়ে তোলা হয়েছে বিশাল একটি বনাঞ্চাল। স্থানীয় গ্রামবাসীকে উপকারভোগী করে বনটি গড়ে তোলা হয়। বনাঞ্চলের গাছ গুলো দেখভাল করেন উপকারভোগীরা।

২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। বাঁধে লাগানো চারা গাছ গুলো এখন বৃক্ষে পরিনত হয়েছে।

সম্প্রতি আতিবৃষ্টির কারনে বনাঞ্চালের প্রায় শতাধিক গাছ উপড়ে পড়ে। আর এ সুযোগে বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বনবিভাগের বনপ্রহরী (এফজি) ইউনুস আলী যোগসাজশে বনাঞ্চল থেকে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ কেটে বিক্রির করে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ,বনপ্রহরী ইউনুস গত এক মাস ধরে ১০-১২ জন বহিরাগত শ্রমিক দিয়ে এসব গাছ কাটছেন। কর্তনকৃত গাছ থেকে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ মণ জ্বালানি কাঠ, ৩০০ থেকে ৪২০টি কাঠের গুড়ি এবং বিপুল পরিমাণ ডালপালা সংগ্রহ করা হয়েছে। আর এসব কাঠ গোপনে ট্রলারযোগে পাইকগাছা ও আশপাশের এলাকায় পাচার করা হয়েছে।পাচার করা কাঠের বাজার মূল্য ৫ লক্ষের অধিক হবে বলেও জানান তারা।
সামাজিক বনাঞ্চলকে এমনি ভাবে উজাড় করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে বলে মনে করছেন সুধিসমাজ।

এবিষয়ে চরগ্রামের বাসিন্দা আনিচ ফকির জানান, বনাঞ্চাল থেকে শত শত গাছ কেটে নেওয়া হলেও এর কোনো সঠিক হিসাব নেই। বনপ্রহরী ইউনুস নিজের ইচ্ছেমতো বনাঞ্চাল উজাড় করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী সরদার বলেন, “কমিটির সভাপতির মাধ্যমে গাছ কাটা হয়েছে। গাছ গুলো অফিসে রাখা আছে।গাছগুলো বিক্রি করে খরচ বাদ দিয়ে বাকি টাকা উপকারভোগীদের কাছে দেওয়া হবে। তবে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন তিনি।তবে সোমবার সকালে তালা বন বিভাগের অফিসে গিয়ে দেখা যায়, অন্তত ৬০টির মতো কাঠ মজুত আছে।

সমিতির সভাপতি অমেদ আলীও দাবি করেন, গাছ কাটা হয়েছে সমিতির সিদ্ধান্তে।গাছ বিক্রয়ের টাকা সবাইকে ভাগ করে দেওয়া হবে। তবে অতিরিক্ত গাছ কাটার প্রসঙ্গে তিনি নীরব থাকেন।

তালা বন বিভাগের কর্মকর্তা মারুফ বিল্লা বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। তবে অতিরিক্ত গাছ কাটার সুযোগ নেই। এলাকার উপকারভোগীরাই এ টাকা পাবেন বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত দোষিদের খুঁজে বের করা হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, বন বিভাগের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। তবে গাছ কাটার বিষয়টি তার জানা নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.