শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে চারা বিতরণ
/ ৪৯৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস ::‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বিদেশী আম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে চেরাগ গ্রন্থাগারের ৪৫ জন পাঠক সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে কাজী মুজিবুর রহমানের লেখা একটি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুজখোলা সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চেরাগ গ্রন্থাগারের সভাপতি মো. আলমগীর কবির।সঞ্চালনায় ছিলেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক সমর কৃষ্ণ হালদার। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এলিজা জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেরাগ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যিক কাজী মুজিবুর রহমান, উত্তর পোরগোলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. মজিবুর রহমান, জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু বিপুল মিত্র, উত্তর পোরগোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গনেশ চন্দ্র হালদার এবং গ্রন্থাগারের নির্বাহী পরিষদের সভাপতি মো. আব্দুর রব হাওলাদারসহ অন্যান্য শিক্ষক ও সমাজসেবীবৃন্দ। অনুষ্ঠানে চেরাগ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ পরিবেশ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। বক্তারা প্রয়াত সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর পরিবেশ চিন্তা,  শিক্ষা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। চেরাগ গ্রন্থাগারের এ উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন এবং চেরাগের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.