শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ
/ ৫৩৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান : ময়মনসিংহের ফুলপুরে পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু আমুয়াকান্দা ডাবল ব্রিজ থেকে যে দুটি সড়ক বাসস্ট্যান্ডে এসে যুক্ত হয়েছে ওই দুই সড়কের মাঝখানের কিছু দোকান অদৃশ্য কারণে উচ্ছেদ করা হয়নি। বিষয়টি অনেকের নজর কেড়েছে। এ ব্যাপারে ফল ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ওরাও ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদেরকে উচ্ছেদ করা হলো তাহলে তাদেরকে নয় কেন? পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের উচ্ছেদ করা না হলে মিছিল নিয়ে আন্দোলনে নামবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, দুই সড়কের মাঝখানের ব্যবসায়ীরা একদিন সময় নিয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ওরাও তাদের দোকান সরিয়ে নেবে। আর এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানান। অভিযান পরিচালনার সময় ফুলপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, সেনাসদস্য, পুলিশ, সেকেন্ড অফিসার এসআই সানাউল হক, রোডস অ্যান্ড হাইওয়ের সার্ভেয়ার, এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মো. আব্দুর রাজ্জাক, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, কনজারভেন্সি ইন্সপেক্টর রেবেকা সুলতানা, এসিল্যান্ডের অফিস সহকারী নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.