শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান
/ ১৪৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

পিরোজপুর অফিস ::পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্তির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপে গিয়ে তিনি এই দফাগুলো তুলে ধরেন। এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন আরও শক্তিশালী হলে একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা প্রতিবেশীদের আনন্দ-উৎসবে শরিক হতে চাই এবং সুখ-দুঃখে পাশে থাকার বার্তাই আমরা আজ পৌঁছে দিয়েছি।” তিনি আরও বলেন, “অভিন্ন সম্প্রীতির এই আবহমান বন্ধনকে ধরে রেখে সবাই মিলে শান্ত, উন্নত ও সম্প্রীতিপূর্ণ এক পিরোজপুর গড়ে তোলা আমাদের লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.