রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী তারেক রহমান গণঅভ্যুত্থান থেকে ক্ষমতার পালাবদল: দুই বছরের অর্জন, প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা কতটুকু? শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু
/ ৬২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রয়াত এমপি মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। একই সঙ্গে দলটির নাটোর জেলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অকুতোভয় রাজনৈতিক কর্মী ও সাবেক সেনাসদস্য মো. রফিকুল ইসলামকে। কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর উচ্চশিক্ষা ও রাজনৈতিক দূরদর্শিতার যথাযথ মূল্যায়নে কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেছেন, ব্যারিস্টার রঞ্জুর নেতৃত্বে রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
​অন্যদিকে, জেলা কমিটির নতুন সদস্য মো. রফিকুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘকাল ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব থাকা রফিকুল ইসলাম বিগত ২৮ অক্টোবরের আন্দোলনসহ নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা স্থানীয়ভাবে বেশ প্রশংসিত। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সাহেবকে বিভাগীয় প্রধান এবং আমাকে জেলা কমিটির সদস্য করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাবো।”
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং মো. রফিকুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের মূল্যায়নের ফলে অত্র অঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। এদিকে, দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতাকে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.