মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
/ ৫০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : টরন্টোতে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর বাঁচা-মরার লড়াইয়ে পানামাকে ১–০ গোলে পরাজিত করে বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে ভালোভাবে ফিরেছে ক্রোয়েশিয়া। আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়াটরা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। এনিয়ে ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে কষ্টার্জিত এই জয়ে শেষ ৩২’র আশা টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।২০১৮ ও ২০২২ বিশ্বকাপের শেষ চারে খেলা ক্রোয়েশিয়া গ্রুপ-এল’র প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। যে কারনে বিশ্বকাপে টিকে থাকতে তাদের সামনে জয় ভিন্ন বিকল্প কোন পথ খোলা ছিলনা। ম্যাচের ৫৪ মিনিট আন্তে বুদিমিরের গোলে ক্রোয়েটদের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেছেন, ‘গোল করতে না পারলে সেই ম্যাচে জেতা সম্ভব নয়।যদিও র‌্যাঙ্কিংয়ের অনেক উপরে থাকা ক্রোয়েশিয়ার সাথে লড়াকু পারফরমেন্সে তিনি দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। বিশ^কাপ থেকে বিদায় নিলেও ক্রিস্টিয়ানসেন জানিয়েছেন তিনি ভবিষ্যতে এই দলের কাছ থেকেই ভাল কিছু আশা করছেন। তার মতে এই দুই ম্যাচের পর এখানকার খেলোয়াড়রা আজ আজকের মত থাকবে না, তারা অবশ্যই সামনে এগিয়ে যাবে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মড্রিচ কাল ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। শুরুতেই তার একটি হেড বারের উপর দিয়ে অল্পের জন্য বাইরে চলে যায়। ক্রিস্টিয়ানসেনের অধীনে পানামার কঠিন রক্ষনভাগ এবার অনেক দলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই রক্ষনভাগের কারনেই বাছাইপর্ব পার করে দ্বিতীয়বারের মত পানামা বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে। ২৩ মিনিটে হোসে লুইস রড্রিগয়েজের হেড কোনমতে রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।দ্বিতীয়ার্ধে ম্যাচের স্পষ্ট নিয়ন্ত্রন নিয়ে নেয় ক্রোয়েশিয়া। তারই ধারাবাহিকতায় জোসিপ স্টানিসিচের ক্রস থেকে বুদিমিরের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরের মিনিটেই ব্যবধানদ্বিগুন হতে পারতো। মড্রিচের পাস থেকে মার্কো পাসালিসের শট রুখে দেন গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরা। ফিরতি বলে তার শট বারের উপর দিয়ে চলে যায়। ম্যাচে ফিরে আসার জন্য পানামা চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা গোলের দেখা পায়নি। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পানামা চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া লড়বে দ্বিতীয় স্থানে থাকা ঘানার বিপক্ষে।ইংল্যান্ডের সাথে ড্র করে ঘানারও সংগ্রহে আছে চার পয়েন্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.