সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর
/ ০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। ইরানি সময় সোমবার বিকাল সাড়ে পাঁচটায়, ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ এই শুরু হয়।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনও জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ অবরোধ করা অঞ্চলের কাছে আসা মাত্র ধ্বংস করে দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “সতর্কতা: (ইরানিদের) কোনও জাহাজ যদি আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের যেভাবে হত্যা করা হয়েছে ইরানিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেশটির কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ ধ্বংস করেননি। কারণ এগুলো তাদের জন্য হুমকি নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.