শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৮
/ ১৮৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে ‘জঙ্গিদের’ সাতটি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে (মাদরাসা) লক্ষ্যবস্তু করা হয়েছে।প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই অব্যাহত থাকায় এই নতুন বিমান হামলাগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.