খুলনা প্রতিনিধি : খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং-এর ১৬তম ব্যাচের নবীন চারুশিল্পীরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম ক্লাসে বাংলা প্রভাষক উম্মে আরাফাত মতিয়া সেতু ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এখানে উপস্থিত ছিলেন মোহনা আক্তার বিভা, জয়দ্যূতি সরকার, পূজা শীল, বন্যা বাছাড়, সাগর ফকির ও তরি গাইন।উম্মে আরাফাত মতিয়া সেতু খুলনা রায়েরমহল কলেজের বাংলা প্রভাষক এবং এক যুগেরও বেশি সময় ধরে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান করে আসছেন।ক্লাস শেষে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,“এত সুন্দর ক্লাস আমরা আগে কখনো পাইনি; সারাদিনও ম্যাডামের ক্লাস করতে ভালো লাগবে।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“১৬তম ব্যাচের শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে একাডেমিতে এসেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

