সোমবার, ১১ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ ১২০ কোটি টাকা আত্মসাতের মামলা মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের এমন সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না : চিফ হুইপ দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : বিএনপি মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে বিএনপির সহায়তা প্রদান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে
/ ২৯৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা বিএনপি।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মনম্মথপুর ইউনিয়নের গরুডাঙ্গা আবাসন প্রকল্প এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।জানা গেছে, গত ১ সেপ্টেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে টিনসেডের ১০টি বাড়ি ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।মানবিক এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা বিএনপি। দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ।সহায়তা প্রদানকালে বিএনপির নেতারা বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.