রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা নরওয়েকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ -০ তে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
/ ৬৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন । বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।পোস্টে তারেক রহমান লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার পথনির্দেশনা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন আর ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই দৃষ্টান্তই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।প্রধানমন্ত্রী আরও জানান, এই পবিত্র দিনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দেশ ও বিশ্বের সকল মুসলমানের ত্যাগ যেন কবুল হয়, এবং সমগ্র মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।পোস্টের শেষে তিনি দোয়া করেন, ‘আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.