বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আগামী নির্বাচনে এবিএম মোশাররফ কে এমপি করার অঙ্গীকার চাকামইয়া মহিলা দলের সম্মেলনে
/ ৩৬০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন কে এমপি করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাধারণ সম্পাদিকা মনি বেগম ও সাংগঠনিক সম্পাদিকা লাইজু বেগম।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সদস্য মোসাঃ চায়না আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নার্গিস জামাল, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ক্বারী, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে জনগণ আজ অতিষ্ঠ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের থেকে এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। এ লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।পরে উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি চাকামইয়া ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মোসাঃ চায়না আক্তারকে সভাপতি, জেসমিন আক্তার ডলিকে সাধারণ সম্পাদক, শিল্পী বিশ্বাসকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং হামিদা বেগমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.