সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ
/ ৩৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ২:০০ অপরাহ্ন

পিরোজপুর অফিস: বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি এর সভাপতিত্বে ও মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর বাদল, আবদুস সালাম বাতেন, সামশুদ্দোহা মিলন, মো. ফজলুল হক সেন্টু এবং প্রয়াত নেতার সন্তান গাজী আসাদুজ্জাম মাসুম ও গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা এবং পিরোজপুর জেলার উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আলোচনা সভা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.