এম আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্রের গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও ১ লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও ১লক্ষ টাকা জরিমানা আরোপ করেন।এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল ও অপরাধমুলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

