বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল জরিমানা
/ ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

এম আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্রের গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও ১ লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও ১লক্ষ টাকা জরিমানা আরোপ করেন।এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল ও অপরাধমুলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.