এস এম মনিরুজ্জামান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টার আগেই পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। তিনি নির্বাচন আচরণবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের হাতে তার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে সংসদীয় আসন-১২৭ পিরোজপুর-১ আসনে ২ জন, সংসদীয় আসন-১২৮ পিরোজপুর-২ আসনে ৭ জন এবং সংসদীয় আসন-১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংসদীয় আসন-১২৭, পিরোজপুর-১ (২ জন) ১। অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২। মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় আসন-১২৮, পিরোজপুর-২ (৭ জন) ১। শামীম সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২। আহমেদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি, ৩। মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র, ৪। ফয়সাল খান, এবিপি, ৫। আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬। মাহমুদ হোসেন, স্বতন্ত্র, ৭। মহিবুল হাসান, জাতীয় পার্টি (জেপি)। সংসদীয় আসন-১২৯, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) (৭ জন) ৭। রুস্তম আলী ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২। রুহুল আমিন দুলাল, বিএনপ, ৩। মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টি, ৪। আব্দুল জলিল শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫। করিম শিকদার, জাসদ, ৬। তৌহিদুর ইসলাম, স্বতন্ত্র, ৭। শামীম হামিদি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র দাখিলকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

