শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
/ ১১৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

এস এম মনিরুজ্জামান  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টার আগেই পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। তিনি নির্বাচন আচরণবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের হাতে তার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে সংসদীয় আসন-১২৭ পিরোজপুর-১ আসনে ২ জন, সংসদীয় আসন-১২৮ পিরোজপুর-২ আসনে ৭ জন এবং সংসদীয় আসন-১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংসদীয় আসন-১২৭, পিরোজপুর-১ (২ জন) ১। অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২। মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় আসন-১২৮, পিরোজপুর-২ (৭ জন) ১। শামীম সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২। আহমেদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি, ৩। মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র, ৪। ফয়সাল খান, এবিপি, ৫। আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬। মাহমুদ হোসেন, স্বতন্ত্র, ৭। মহিবুল হাসান, জাতীয় পার্টি (জেপি)। সংসদীয় আসন-১২৯, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) (৭ জন) ৭। রুস্তম আলী ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২। রুহুল আমিন দুলাল, বিএনপ, ৩। মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টি, ৪। আব্দুল জলিল শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫। করিম শিকদার, জাসদ, ৬। তৌহিদুর ইসলাম, স্বতন্ত্র, ৭। শামীম হামিদি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র দাখিলকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.