বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ইসরায়েলি হামলায় গাজায় আরো ২০ ফিলিস্তিনি নিহত
/ ৩৭২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর মিডল ইস্ট মনিটরের।২০২৩ সালের অক্টোবরে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হাতে গাজায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।এ সামরিক অভিযানে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজা এখন মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি।
এদিকে গাজা সিটির জেইতুন মহল্লার দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই। গাজা সিটির দখল নিতে চলতি মাসের শুরুতে চালু করা স্থল অভিযানের পর থেকে শুধু জেইতুন এলাকায়ই ইসরায়েল ১ হাজার ৫০০-রও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, মহল্লার দক্ষিণাংশে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে নেই।ভবন ধ্বংস করতে ইসরায়েলি সেনারা বুলডোজারসহ নির্মাণযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বোমা বহনকারী রোবট দিয়ে প্রতিদিন সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.