মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন সাফল্যের সঙ্গে সম্পন্ন
/ ১০৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ঢাকার অদূরে গাজীপুর জেলার পুবাইল এলাকায় অবস্থিত হিজল তমাল রিসোর্টে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী সাংবাদিকদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং খালি গলায় সংগীত পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে। উৎসবমুখর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজম খাঁন, মহাসচিব, জনতার দল ও উপদেষ্টা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি,
উপদেষ্টা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ও সভাপতি, আন্তর্জাতিক প্রেসক্লাব এবং ঢাকা প্রেসক্লাব—আওরঙ্গজেব কামাল; উপদেষ্টা ও সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব—খান সেলিম রহমান; বিশিষ্ট রাজনীতিবিদ ও উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ; সম্পাদক ও প্রকাশক ‘দৈনিক ভোরের চেতনা’ মোঃ শফিকুল ইসলাম; সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব—মোহাম্মদ ফরিদ খান; সম্পাদক ও প্রকাশক ‘দৈনিক একুশের বাণী’—আসরাফ সরকারসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল পরিপূর্ণ আপ্যায়নের ব্যবস্থা। সকালের নাস্তা দিয়ে শুরু হয়ে দুপুরে সুস্বাদু খাবার ও বিকেলে নাস্তা পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ পর্ব। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, আবৃত্তি ও নান্দনিক পরিবেশনা মিলনমেলাকে ভিন্ন মাত্রা দেয়।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততা ও চাপের মধ্যেও এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগায়। দিনশেষে আনন্দ, হাসি ও সৌহার্দ্যের স্মৃতি নিয়ে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.