মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাভারের আশুলিয়ায় মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে সন্ত্রাসী হামলা, থানায় অভি
/ ১১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

আশুলিয়া থেকে মোঃ আলমগীর হোসেনঃ সাভারের আশুলিয়া থানার মধুপুর এলাকায় এক মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দোকান ভাঙচুর করে অটোবাইকের ব্যাটারি, মোটর, ফ্রিজ, সিসি ক্যামেরাসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় হামলায় দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মধুপুর উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. কুদ্দুস আলী খান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, স্থানীয় মো. জহিরুল ইসলাম (৪৮), তার ভাই হাবিবুর রহমান (৫০), মো. তাহের (৪৬), মো. নাজমুল হোসেন (৪২), মো. আলীম (৪০), **নজরুল ইসলাম (৩৬)**সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘মৌ এন্টারপ্রাইজ’ মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে অতর্কিত হামলা করে।এ সময় দোকানের দুই কর্মচারী মোমিন ও ইব্রাহীমকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা দোকান ও গ্যারেজ ভাঙচুর করে অটো গাড়ির ১০টি ব্যাটারি, ১৫টি মোটর, ২টি ফ্রিজ, ৬টি সিসি ক্যামেরা, লাইট, ফ্যান ও নগদ অর্থসহ প্রায় ৩–৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী দোকান মালিক মো. কুদ্দুস আলী খান বলেন,“জহিরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আমার দোকানে সিসি ক্যামেরা থাকায় তারা ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন,“ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.