মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
/ ১১০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালী-৪ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কলাপাড়ায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।জাকের পার্টি কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট পটুয়াখালী জেলা সভাপতি রাহাত হাওলাদার, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল রশিদ এবং ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ সিকদার প্রমুখ।সভায় প্রধান অতিথি বলেন, “দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ এখনও মুক্ত নয়। ২৪’র গণঅভ্যুত্থানের পরও দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কবর থেকে মৃতদেহ তোলা ও পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে-এটাই কি সেই স্বাধীনতা, যার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল?”তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।সভা শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.