মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বলেশ্বর নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারসহ ৬ জন আটক
/ ২৮৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন

বলেশ্বর নদীর চর সাঈদখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার এবং সংশ্লিষ্ট ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলী এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃত ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে চারজন জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়ে মুক্তি পান। তারা হলেন, পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কৃষ্ণনগরের মোকাম্মেল তালুকদারের ছেলে জালাল তালুকদার (৪০), বাদুরার ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও শাহাজাহান খানের ছেলে মিজান খান (৩৪)। অপর দুইজন আব্দুল্লাহ আল মামুন ও লিটন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আটককৃত ড্রেজার তিনটির নাম আলহামদুলিল্লাহ’, ‘রানা রেজা’ ও ‘মাহিম নাহিদ’।
এ ঘটনার তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা একাধিকবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। পরে সাংবাদিকরা উপজেলা ভূমি অফিসে গিয়ে প্রবেশের চেষ্টা করলে, অজ্ঞাত কারণে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো তথ্যও সরবরাহ করা হয়নি।
তবে পরে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন সাংবাদিকদের ফোন করে ভূমি কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী বলেন, “নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজারসহ ৬ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” পরিবেশ ও আইনি দৃষ্টিকোনে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। বলেশ্বর নদীর মতো সংবেদনশীল এলাকাগুলোতে এমন কার্যকলাপ নদীর গতিপথ পরিবর্তন, তীরভাঙ্গন এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণ হতে পারে।
স্থানীয় প্রশাসনের এমন অভিযান প্রশংসনীয় হলেও, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও তথ্যপ্রদানে স্বচ্ছতা বজায় রাখা গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.