বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী
/ ৩৪২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট :যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। রাশিয়ার তেল কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া-চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। তবে দেশটি কয়েক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে মনে করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে।ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ওপর তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।এর আগে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।পোস্টে এসসিও সম্মেলনে একসঙ্গে থাকা জিনপিং, পুতিন ও মোদির একটি ছবিও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.