ডেক্স রিপোর্ট : ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। জয়ের নায়ক জুড বেলিংহাম। তার জোড়া গোলেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণভাগেও ধার দেখান বেলিংহাম। প্রথমার্ধে তার গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর নরওয়ে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে এক গোল শোধ করলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড, যা শেষ পর্যন্ত জয়ের ব্যবধান হয়ে থাকে।এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের শিরোপা-স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল ইংল্যান্ড। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো নরওয়েকে। পেনাল্টির ঘোষণা দেওয়ার পরপরই ভিএআরের ডাক পান রেফারি। সেখানে দেখা যায় স্পেন্স নিজেই সংঘর্ষটা ঘটিয়েছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের সামনে দিয়ে গিয়ে সংঘর্ষটি ঘটান। রেফারি পেনাল্টির ঘোষণা ফিরিয়ে নেন, ফ্রি কিক পায় নরওয়ে। ইংল্যান্ড অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে বাঁ দিক দিয়ে ড্রিবল করে এগিয়ে যাচ্ছিলেন জেড স্পেন্স। তখনই ববের কাছ থেকে একটা ফাউল আদায় করে নেন তিনি। পেনাল্টি দিলেন রেফারি!প্রথমার্ধের দুই দলের দুই গোলের পর দ্বিতীয়ার্ধে নরওয়ে একবার বল জালে জড়িয়েছিল। তবে তা ফাউলের কারণে বাতিল হয়। যদিও এরপর নরওয়ের চেয়ে সুযোগ পেয়েছে বেশি ইংল্যান্ডই। তবে কাজে লাগাতে পারেনি দলটি। ফলে খেলা গড়াচ্ছে যোগ করা অতিরিক্ত সময়ে। নরওয়ের গোল বাতিল!
গোল হয়নি! বল খেলায় আসার আগেই হালান্ড ফাউল করেছিলেন অ্যান্ডারসনকে। ভিএআর দেখে এসে এই সিদ্ধান্ত দিলেন রেফারি। তাই কর্নারটি আবার নেওয়া হবে। তবে ইংল্যান্ড এই কর্নারটা সহজেই সামলে নিল। অবশেষে নরওয়ে কে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ।

