রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ -০ তে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজসেবক আঃ গনি শেখর উপর মবরে ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেল ফ্রান্স! কাজ কঠিন হল এমবাপেদের! জন্মস্থান মাশহাদে খামেনির দাফন আজ, শেষ বিদায়ে প্রস্তুত ইরান হাইকোর্টের রায় আপিলেও বহাল সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
-০ তে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
/ ৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

ডেক্স রিপোর্ট : কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। ৬০ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। টুর্নামেন্টে এটি এমবাপ্পের অষ্টম গোল। ছয় মিনিট পর ডেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর এতেই বোস্টনের অদূরে জিলেট স্টেডিয়ামে লেস ব্লুজদের জয় নিশ্চিত হয়।
আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ চারের লড়াইয়ে ২০১৮ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন বনাম বেলজিয়ামের মধ্যকার বিজয়ী দল।
আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোকে ফ্রান্সের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
কিন্তু দিদিয়ের দেশ্যমের দল শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল। সীমিত সামর্থ্যরে মরক্কো পুরো ম্যাচে ৮৩তম মিনিট পর্যন্ত গোলমুখে একটি শটও নিতে পারেনি। ওই সময় আজেদিন উনাহির একটি ফ্রি-কিক ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান প্রতিহত করেন। তবে ফ্রান্স গোলের দেখা পেতে কিছুটা বেগ পায়। ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কিলিয়ান এমবাপ্পে। স্পট কিক থেকে নেওয়া তার পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। নুসাইর মাজরাউইয়ের ফাউলে এমবাপ্পে পেনাল্টি আদায় করেছিলেন। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার কারণে পেনাল্টি নিতে তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হয়।
মরক্কো বিরতি পর্যন্ত কোনোভাবে প্রতিরোধ গড়ে তুললেও শুরু থেকেই মনে হচ্ছিল ফ্রান্সের অবিরাম চাপের সামনে তাদের রক্ষা পাওয়া সময়ের ব্যাপার মাত্র।
অবশেষে ৬০তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল আসে। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বুনুকে পরাস্ত করেন এমবাপ্পে।
৬৬তম মিনিটে পিএসজি তারকা ওসমানে ডেম্বেলে মাঝমাঠ থেকে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে নিচু শটে বল জালে পাঠিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন।এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছে স্পেন ও বেলজিয়াম। এ পর্যন্ত টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া স্পেন শেষ ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করেছে। তাই বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠার ব্যাপারে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে বেলজিয়াম শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। এক কথায় ফ্রান্সের গতি, ছন্দ আর আক্রমণের ধার সামাল দেওয়ার মতো কোনো উত্তর তাদের কাছে ছিল না। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।এ যেন শুধু একটি জয় নয়, বরং শিরোপার পথে আরেকটি শক্ত বার্তা। এমবাপ্পের দুরন্ত প্রত্যাবর্তন, দেম্বেলের গোলখরা ভাঙা এবং পুরো দলের নিখুঁত পারফরম্যান্সে মরক্কোকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.