শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
/ ৫০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

খাইরুল বাশার লাবু : রাজধানী পল্লবীতে শিশু রামিসা হত্যা ও সারাদেশে নারী-শিশু খুন,ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সকাল আজ সকাল ১১.৩০টায় রংপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখা মানববন্ধন সমাবেশ করে। মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমু সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারীনেত্রী হীরামনি আক্তার হাসি।বক্তব্য দেন নারী সংগঠক মৌসুমি আক্তার মৌ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা। সমাবেশে মহিলা ফোরামের নেতা হাসি আক্তার বলেন,রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার মধ্যে দিয়ে বর্তমান দেশের নারী শিশুদের জন্য কেমন পরিস্থিতি বিরাজ করছে তা পরিস্কার হয়েছে।একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাতজন শিশু ধর্ষণের পর হত্যার খবর এসেছে।তিনি এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। মানববন্ধন সমাবেশে ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন,ধর্ষণ-হত্যা ও নির্যাতনের অহরহ ঘটনা সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে ঘটছে । দেশে বিচারহীনতার সংস্কৃতি,নানা সময় ধর্ষকদের পাশে ক্ষমতাসীনদের পক্ষ নেয়া,পর্ণগ্রাফী, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও মাদক প্রসারের ফলে এটা বেড়েই চলেছে । তিনি এর বিরুদ্ধে সকলকে সোচ্চার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান।নেতৃবৃন্দ বলেন ,আছিয়া ধর্ষণ ও হত্যার এক বছর অতিক্রান্ত হওয়ার পরও ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি।এই হলো বিচার ব্যবস্থা! নিপীড়ন যেভাবে বেড়েছে তার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অতিদ্রুত ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.