বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি ফয়সাল আহমেদের
/ ৯১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

বরিশাল প্রতিনিধি:মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের হাত থেকে রক্ষা পেতে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ফয়সাল আহমেদ।
তিনি অভিযোগ করে জানান, গত ১ মে দৈনিক “আমাদের বরিশাল” পত্রিকার অনলাইন ভার্সনে ২৯ নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের কন্যা শাহারাজাহান (শিম্মী) তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছেন।
ফয়সাল আহমেদের দাবি, ১৬ জুলাই ২০২৩ তারিখে দায়েরকৃত এমপি ভুক্ত মামলা এবং ৩০ জুলাই ২০২৩ তারিখের দেওয়ানী মোকদ্দমা নং-৪০৪/২০২৩ চলমান থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শাহারাজাহান (শিম্মী) ওয়ারিশ বণ্টন সম্পন্ন না করেই জমি বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, “ভুলবশত নয়, বরং জালিয়াতির মাধ্যমে তাদের নামে অতিরিক্ত জমি রেকর্ড করা হয়েছিল। এমনকি আমার ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে জমি বিক্রি করা হয়েছে।”
ফয়সাল আহমেদ অভিযোগ করেন, ওয়ারিশ বণ্টন মামলা দায়েরের পর থেকেই শাহারাজাহান (শিম্মী) বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া দারসুল কোরআন মাদ্রাসার পরিচালক মুবিনুল ইসলামের বিরুদ্ধেও শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বরিশালের অনেক সাংবাদিক অবগত আছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাকে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মূলত ওয়ারিশদের অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।”
ফয়সাল আহমেদ আরও জানান, চলমান বণ্টন মামলা সংক্রান্ত গণবিজ্ঞপ্তির একটি সাইনবোর্ড জমিতে স্থাপন করা হয়েছিল। গত ৩ মে ২০২৬ তারিখে শাহারাজাহান (শিম্মী) তার ভগ্নিপতি সোহেল মাহমুদকে দিয়ে সেটি সরিয়ে অন্যত্র ফেলে দেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ও ছবি তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি বিজ্ঞ আদালতকে সম্মান করি। আদালত যে রায় দেবেন, আমি তা মেনে নেব। তবে মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আমার অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মিথ্যাচারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.