শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা, গ্রেফতার -২ বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, আর ঝামেলা করার দরকার নেই : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬ নারীদের অপমানই–তৃণমূলের পতন- তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন। দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থ সম্মাননা স্বরূপ গ্রহণ করলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গবেষণাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিশারী হিসেবে আখ্যায়িত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার এর বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, আর ঝামেলা করার দরকার নেই : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
/ ১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায়, তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে, আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করব বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই বলেছেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান । শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দরখাস্ত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না। আমরা সবাই মিলে একমত হয়ে দরখাস্ত করলাম, তারপর এটা মানব না, এটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, সেটা সংসদে একটা একটা করে পাস করতে অনেক দিন সময় চলে গেছে। আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.