শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যে আশাশুনি সদর বাজার ও ব্রীজ সংলগ্ন ভয়াবহ নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে : পাউবো’র নির্বাহী প্রকৌশলী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Education Financing: Hold the Flame High” প্রতিপাদ্য এবং “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জিবিকে সিডিএল, হলদীবাড়ীতে এ সভার আয়োজন করা হয়।গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযান-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার (মাধ্যমিক) বিভাস চন্দ্র, মোঃ শাহিন মিয়া অধ্যক্ষ পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আতাউর রহমানসহ পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.