বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : নুর
/ ১৪০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা কেউ দেশে ফিরলে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন—পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.