বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান
/ ১৩৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১১ মার্চ) একটি বিশেষ ভিডিওবার্তায় দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবাই যদি সচেতন হয়, তবে এই রোগগুলো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানান, এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাই আগে থেকেই সকল প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।প্রধানমন্ত্রী আরও বলেন, যদিও সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, কিন্তু যেকোনো সময় মানুষ আক্রান্ত হতে পারে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়। তাই ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ি-ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশেপাশ পরিষ্কার রাখা জরুরি।তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। এ জন্য সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এছাড়া জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে শনিবারগুলোতে নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো ‘প্রতিরোধই উত্তম চিকিৎসা।’ তাই ময়লা পানি জমতে দেবেন না, নিজেকে ও অন্যকে রক্ষা করুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.