বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার। সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাবের
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
/ ১২৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সংগঠনটির চার সদস্য।সোমবার (৯ মার্চ) দেওয়া ওই চিঠিতে জাবিসাসের সদস্য ও সমকালের প্রতিনিধি তারেক হোসেন, সময়ের আলোর প্রতিনিধি হাবিবুর রহমান সাগর, দ্য ডেইলিস্টারের প্রতিনিধি সাকিব আহমেদ ও বিডিনিওজ২৪.কম এর আরিফুর রহমান অভিযোগ করেন, সদ্য প্রকাশিত সদস্য ও সহযোগী সদস্যদের তালিকায় বেশ কিছু গুরুতর অসঙ্গতি রয়েছে।চিঠিতে বলা হয়, কয়েকটি অনিবন্ধিত ও তুলনামূলকভাবে অল্পপরিচিত গণমাধ্যম—বিপ্লবী বার্তা, ব্রেকিংনিউজ.কম, ঢাকা টুডে.কম, দৈনিক মুক্ত সমাচার, ইনসাইট ঢাকা ও নিউজ ভিশনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ মূলধারার কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সদস্য তালিকায় রাখা হয়নি।তাদের অভিযোগ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রিফাত বিন নুর, টাইমস অব বাংলাদেশের প্রতিনিধি কে. এম. জাদিদ বিন খালিদ এবং বাংলাদেশ টুডের প্রতিনিধি নাজমুল হাসান সিয়াম সদস্যপদের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া এবং সব মানদণ্ড পূরণ করলেও তাদের সদস্য করা হয়নি।চিঠিতে আরও বলা হয়, বিতর্কিত সদস্য তালিকা প্রকাশের এক দিনের মাথায় নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। তারা অভিযোগ করেন, এতে সাংবাদিক সংগঠনের আড়ালে একটি গুপ্ত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে একটি ‘পকেট কার্যকরী কমিটি’ গঠনের চেষ্টা চলছে।এ অবস্থায় বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে এবং সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তারা। এছাড়াও বর্তমান তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় রবিবার রাত ৯ টা থাকলেও বর্তমান সভাপতি মেহেদী মামুনের হস্তক্ষেপে প্রার্থীরা উপস্থিত থাকলেও তা একদিন বাড়িয়ে সোমবার সকাল ১১ টা করা হয়।এ কারণে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য জাবিসাসের কার্যকরী পরিষদ নির্বাচন অবিলম্বে স্থগিত করতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।চিঠির অনুলিপি জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নাহিদ আখতারসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, তিনি এ ব্যাপারে জাবিসাসের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, ও উপদেষ্টার সাথে শলা পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.