শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন
/ ১১৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল–কে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাকিস্তান কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।নেতৃবৃন্দ আরও বলেন, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীসহ নবনির্বাচিত কমিটির প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতি যে সম্মান ও আস্থা প্রদর্শন করা হয়েছে, তা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করি।বিবৃতিদাতারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণে যৌথভাবে কাজ করার ক্ষেত্রেও এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।যারা এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রদান করেছেন তারা হলেন—বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের উপদেষ্টা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তৈয়বুর রহমান, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান, ক্রাইম রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান এস. এম. হানিফ আলী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের উপদেষ্টা মোঃ জহিরুল আমিন, বহুভাষাবিদ প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), শেখ আয়ুব আলী (ডিপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়), কাজী হায়াৎ (সভাপতি, চলচ্চিত্র পরিচালক সমিতি), মোঃ মনোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), জাতীয় ফুটবলার মোঃ কাউসার হামীদ,  অধ্যাপক ডা. হরিদাশ বিশ্বাস (সাবেক বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়),সহ-সভাপতি মোঃ জসিমউদ্দিন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার বার্তা), মোঃ মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল), ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার প্রণের বাংলাদেশ), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ),মোঃ শাহীন আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দেশ সংবাদ; ব্যবস্থাপনা পরিচালক, সিএনএন বাংলা টিভি), এম এইচ মোতালেব খান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃছায়া), এ মান্নান (সম্পাদক, দৈনিক নতুন বাজার), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন), মুন্সী জামিল উদ্দীন বাবু (প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত),টিকে আজাদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিক্ষণ), মোঃ জসিমউদ্দীন কিশোর (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মেহেদী), এম আই ফারুক আহম্মেদ (সম্পাদক, দৈনিক কালের খবর), মোঃ ফজলুল হক (প্রকাশক ও সম্পাদক, অপরাধ তথ্যচিত্র),   তাজুল ইসলাম তালুকদার হিরু (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দুর্নীতি প্রতিদিন), এস এম দুলাল (নির্বাহী সম্পাদক, দৈনিক বর্তমান খবর), মোঃ রেজাউল করিম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃভূমির খবর), মোঃ রফিকুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আধুনিক বাংলা), রিপন তরফদার (সম্পাদক, দৈনিক মনিং ভয়েজ),মোঃ আব্দুল আজিজ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রাইম), মোঃ কামাল কবির (যুগ্ম-সাধারণ সম্পাদক; প্রকাশক ও সম্পাদক, দৈনিক বর্তমান খবর), এ কিউ বুলবুল (স্টাফ রিপোর্টার, বিটিভি; দৈনিক অবজারভার), নুরুন নাহার সীমা (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা), মোঃ শাহাদাৎ হোসেন শাহীন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক গণমুক্তি), মোঃ কামরুল ইসলাম কামাল (যুগ্ম সম্পাদক, দৈনিক কপোতাক্ষ; রিপোর্টার, দৈনিক নগরবার্তা), ডাঃ মোঃ শিব্বীর আহম্মেদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার)।মোঃ মাসুদ (যুগ্ম সম্পাদক, দৈনিক কর্ণফুলী), মোঃ তুহিন ভূঁইয়া (চেয়ারম্যান, ভিশন বাংলা), মোঃ জাহিদুর রহমান (সম্পাদক, দৈনিক নয়াদিন), মোঃ হাবিবুল্লাহ হাবীব (নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলার নবকণ্ঠ), মোঃ ইমন আলামিন (নিউজ প্রডিউসার, একুশে টেলিভিশন), মোঃ মিজানুর রহমান দুলাল (সম্পাদক, ইউএনবি নিউজ), এনামুল কবির লিটন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত), অ্যাড. মাসুদ করিম (সম্পাদক, সেফ নিউজ)।মোঃ হাসান হাবীব তালুকদার (নির্বাহী সম্পাদক, দৈনিক নীল সীমান্ত), মোঃ শাহাআলম খান (সম্পাদক, বিডিনিউজ ৯৯৯), মোঃ ময়নুল ইসলাম (স্টাফ রিপোর্টার, একুশে টিভি; সম্পাদক, দৈনিক সিডর), মোঃ জসিমউদ্দীন কনক (প্রকাশক ও সম্পাদক, দৈনিক কুমিল্লার আলো), মোঃ মামুনুর রশীদ নোমানী (সম্পাদক, দৈনিক শাহানামা বার্তা; বরিশাল ব্যুরো), মোঃ মনিরুজ্জামান (অর্থ সম্পাদক; প্রকাশক ও সম্পাদক, দৈনিক মুক্তির লড়াই), বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের  ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার, কল্যাণ এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.