শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ১৯৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে পবিত্র ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,আমরা দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করছি। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেসক্লাব সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।এ জন্য প্রয়োজন সরকারের সহযোগীতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোট-এর প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফ্রম-এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ভুমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ। তাদের এ উদ্যগকে আমরা স্বাগত জানই। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সরকারের কাছে দাবী যাহাতে বাংলাদেশ ভুমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর সদস্যরা সর্ব প্রথমে এই সুযোগ পাই। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি সংগঠনের উপদেষ্ঠা মোঃ ওয়াদুদ-উল-মো:তাকাদ্দাস কাজল । তিনি বলেন, আমি এই সংগঠনের সাথে রয়েছি এবং যে ভাবে হোক তাদের সকল প্রকার সহযোগীতা করতে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ভূমি মন্ত্রীর মাধ্যমে সুপারিশ করবো। অনুষ্ঠান উদ্ধোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী। অনুষ্ঠানে বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী,দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মো: আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন চেয়ারম্যান ও দৈনিক দূরনীতি প্রতিদিন প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু,ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান,ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু,বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মো: সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১ এর বাংলাদেশ সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া,সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম,দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মোঃ আতাউর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী,অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আজাহার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক কর্ণফুলী ঢাকা ব্যুরো মোঃ মাসুদ,
সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু,মোঃ হেকমত আলী;মোঃ আজিজ প্রধান,মোঃ জুয়েল রানা,মাহমুদা বেগম,জুরেকা বেগম,মোঃ নুরুল হক.আব্দুল জামাল,কোহিনুর বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.