শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচার, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দাবি
/ ১৫৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে মাদকাসক্ত আক্কাস আকনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের নিজ বাড়ির সামনে এলাকাবাসী একত্রিত হয়ে এ দাবি জানান। ভুক্তভোগী বাবা মোঃ মোশাররফ আকন ও মা মাইনুর বেগম অভিযোগ করেন, আক্কাস আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং শারীরিক নির্যাতন করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি আক্কাস আকন বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়ির গাছপালা কুপিয়ে নষ্ট করে, ঘরবাড়ি ভাঙচুর ও তছনছ করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।এ সময় বক্তব্য দেন মোঃ জহির চৌকিদার, মোঃ শানু ফকির, নুর জামান ফকির ও মোঃ মহসিন তালুকদারসহ স্থানীয়রা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আক্কাস আকন জামিনে মুক্ত হয়ে ফের পরিবার ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে পারে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.