শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় নৌযান থেকে দুই শ্রমিক অপহরণ: ২৪ ঘণ্টা পেরোলেও উদ্ধার নয়, আতঙ্কে পরিবার গ্রেট হলে প্রধানমন্ত্রী রহমান কে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়া থানায়  মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় পানামার।
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত
/ ৮৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে সকাল ৯টায় কুয়াকাটার হোটেল নিলাঞ্জনায় এ সভা অনুষ্ঠিত হয়।ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development এর আর্থিক সহায়তায় আয়োজিত এ সভায় ৬টি উপজেলার-কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী-মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ।সভায় প্রতিটি উপজেলা নেটওয়ার্ক তাদের নিজ নিজ এলাকার কাজের অগ্রগতি উপস্থাপন করে। প্রকল্প বাস্তবায়নে তাদের ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল-সমবায় সমিতি গঠনে উপজেলা সমবায় কর্মকর্তার সাথে এ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, এসি (ল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় সভা।
পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনায় যেসব বিষয়ে নেটওয়ার্কগুলো মূখ্য ভূমিকা রাখতে পারবে, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়।সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.