শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ইন্দুরকানিতে মাসুদ সাঈদী দাড়িপাল্লার বিশাল জনসভা
/ ২৩৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

কামরুল ইসলাম ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ইন্দুরকানিতে (জিয়ানগরের) প্রতিটি পরতে পরতে শহীদ আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে দাড়ি পাল্লার প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “গত ২৩ বছর যখন আমরা একসঙ্গে রাজনীতি করেছি, তখন আমরা স্বাধীনতাবিরোধী ছিলাম না। এখন আলাদা রাজনীতি করি বলেই আমাদের স্বাধীনতাবিরোধী বলা হচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে তাদের ভুমিধস পরাজয় হবে।”
তিনি আরও বলেন, “আপনাদের খেদমত করার সুযোগ পেলে ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেব। স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে। আমি এক টাকারও দুর্নীতি করব না—আমি আপনাদের সেবক হব, শাসক হব না।”
তিনি বলেন, জিয়া নগরে স্বর্ণালী কালের এই বৃহৎ সমাবেশে জনতার ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে যে পিরোজপুর-১ আসনে দাড়ি পাল্লার বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, খেলাফত ইসলামী নেতা নাছির উদ্দিন ওসমানী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও সদ্য জেলা জামায়াতে যোগদানকারী ফারুক হোসেন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম নাইম, নাগরিক ফোরামের সহসভাপতি আলামিন হোসেন, সাবেক পৌর আমির মাওলানা ইছাহাক আলি, সদর আমির মাওলানা সিদ্দিকুর ইসলাম এবং আল্লামা সাঈদী মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি।
পরে উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমান, আলা আমিন, মোস্তফা হাওলাদার সহ আরো অনেক বিএনপি নেতাকর্মী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জনসভায় নারী-পুরুষসহ হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.