শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা
/ ১০৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

পিরোজপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পিরোজপুর আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, ডা. শফিকুর রহমানের এই সফর পিরোজপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এটি আমরা বিশ্বাস করি। একটি মহল পরিকল্পিতভাবে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.