শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ
/ ২১১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় দলের প্রতি অন্যায্য আচরণ হয়েছে। পাকিস্তান দলের বিশ্বকাপে খেলা সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে।এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটকে উল্লেখ করা হচ্ছে। ভারতের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়ার ঘটনা এবং এরপর বিসিবির নিরাপত্তা শঙ্কা তুলে ধরা ছিলো আলোচনার কেন্দ্রবিন্দু। আইসিসি এবং বিসিবির মধ্যে দুই দফা আলোচনার পরও সমাধান হয়নি। ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪-২ ভোটে, যেখানে পাকিস্তান একমাত্র সমর্থন দেয়।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলবে, উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.