শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আইন উপদেষ্টা আসিফ নজরুল
/ ১৭০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর বলেছেন,অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, জেল প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে।তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন পোক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হওয়ার জন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি।এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.