শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
/ ১০২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে তাঁকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিও- এর সামনে থেকে গোলাম মোস্তফা গ্রেপ্তার করে। এঘটনায় আজ বুধবার (২১ জানুয়ারী) অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুরমডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু, হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফা।পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ফেইবুকের মাধ্যমে গোলাম মোস্তফা কা-জ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে উদ্দেশ্যেমূলকভাবে অপরাধমূলক কর্মকা- করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.