শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কুষ্টিয়ায় বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু
/ ১০২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

মোঃ মুকুল খসরু কুষ্টিয়া প্রতিনিধ : কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আবুল হাসেম সাহেব বক্তব্য প্রদানকালে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তিনি দেশবরেণ্য ইসলামী বক্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজার হত্যা হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলেন। বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত মান্নান হার্ট কেয়ার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীরা বলেন, মরহুম মাওলানা আবুল হাসেম সাহেব ছিলেন একজন ত্যাগী, আদর্শবাদী ও সংগ্রামী নেতা। তাঁর মৃত্যুতে সংগঠন একজন অভিভাবকতুল্য নেতাকে হারালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সংগঠনের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.