শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা
/ ১১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ অন্যান্য নেতারা। কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.