শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন
/ ১০৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।১২ জানুয়ারি ২০২৬ তারিখ শুরু হওয়া ৪টি ব্যাচে ৭২ জন নারী-পুরষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ সম্পন্ন হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিশেষধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেস্টা করে দেওয়া যায়।” সেজন্য তিনি হাঁস-মুরগির টিকা দেওয়ার নিয়ম প্রাকটিকাল দেখিয়ে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.