শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কোনাবাড়িতে শব্দদূষণের বিরুদ্ধে পুলিশের অভিযান, হলার পাইপ লাগানো মোটরসাইকেল জব্দ
/ ১১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

জাহাঙ্গীর আলম রাজু : গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজার এলাকায় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। আজ পরিচালিত এই অভিযানে মোটরসাইকেলের নির্ধারিত সাইলেন্সার পাইপ পরিবর্তন করে অবৈধভাবে ‘হলার পাইপ’ সংযোজনের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করেছে কোনাবাড়ি থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, এক শ্রেণির বখাটে যুবক ও ধনীর দুলাল শখের বশবর্তী হয়ে মোটরসাইকেলে অতিরিক্ত উচ্চ শব্দ উৎপন্নকারী হলার পাইপ ব্যবহার করে রাস্তায় চলাচল করছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিকট শব্দ হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ছোট শিশু ও বয়স্ক ব্যক্তিরা হঠাৎ উচ্চ শব্দে আতঙ্কিত হয়ে পড়ছে, যা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া এসব শব্দ জনমনে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।স্থানীয় বাসিন্দারা জানান, হলার পাইপযুক্ত মোটরসাইকেল চলাচলের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে শব্দদূষণে আক্রান্ত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সমাজে কুরুচিপূর্ণ প্রভাব পড়ছে।জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় উচ্চ শব্দসম্পন্ন পরিবর্তিত সাইলেন্সারযুক্ত মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও আইন অনুযায়ী এ ধরনের সাইলেন্সার ব্যবহার সম্পূর্ণ অবৈধ, তবুও পর্যাপ্ত নজরদারির অভাবে অনেকেই প্রকাশ্যে আইন লঙ্ঘন করছে।সচেতন মহলের দাবি, জনস্বার্থ রক্ষায় হলার পাইপ ব্যবহারকারী মোটরসাইকেলের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োগ জরুরি। একই সঙ্গে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.