মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা পিরোজপুরে অনুষ্ঠিত ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ মো. নূরুল ইসলাম মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের বর্ণাঢ্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিজয় দিবসে আকাশে লাল-সবুজের মহিমা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ইতিহাস গড়ল বাংলাদেশ
/ ১০৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মহান বিজয় দিবসে বিশ্বমঞ্চে আরেকটি অনন্য অর্জন যুক্ত করল বাংলাদেশ। একযোগে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা হাতে নিয়ে প্যারাস্যুটিং করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার ‘টিম বাংলাদেশ’-কে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, স্কাইডাইভিং চলাকালে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন এই বিশ্ব রেকর্ড স্থাপন করা হয়। গত ১৬ ডিসেম্বর ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখা হয়।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দক্ষ স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই অভিযানে অংশ নেয়। জাতীয় ঐক্য, সহযোগিতা এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে তারা আকাশে তুলে ধরেন লাল-সবুজের পতাকা, যা বিশ্বব্যাপী বাংলাদেশের সক্ষমতা ও সাহসিকতার বার্তা পৌঁছে দেয়।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন,“এটি দেশের প্রতিটি মানুষের জন্য গর্বের মুহূর্ত। এই অর্জনের আনন্দ আমরা সমগ্র জাতির সঙ্গে ভাগ করে নিতে চাই।”এই ঐতিহাসিক প্যারাস্যুটিং অভিযানে অংশগ্রহণ করেন—চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন ও মো. তৌফিকুর রহমান চাকলাদার।এই অর্জনের মাধ্যমে বিজয় দিবসে বাংলাদেশের আকাশে শুধু পতাকাই নয়—উড়েছে গর্ব, সাহস আর ইতিহাস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.