শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ যুবদলের : ৭ গ্রামের ১৫ হাজার মানুষের ভোগান্তি লাঘব
/ ১১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

পিরোজপুর অফিস : ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ ছয় বছর ধরে ভাঙা অবস্থায় থাকা দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে যুবদল। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর নির্মিত এই দুইটি ব্রিজের ফলে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ব্রিজ দুইটি পুনর্নির্মাণ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি স্থানীয় যুবদল নেতাকর্মীদের নজরে এলে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খানের নিজ অর্থায়নে ও যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ব্রিজ দুইটি নির্মাণ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রিজ দুইটির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য এবং মিরুখালী ইউনিয়নের বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ দুইটি দীর্ঘদিন ভাঙা থাকায় স্কুল, মাদ্রাসা, বাজার ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন।এ বিষয়ে এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুইটি ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ দুইটি নির্মাণ করেছি। যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.