শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
/ ১২০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

মোঃ জাহাঙ্গীর আলম রাজু, কোনাবাড়ী (গাজীপুর) : গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানাধীন ৮নং ওয়ার্ডের দেউলিয়াবাড়ী এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (আজ) বাদ জুম্মা কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন মহুরি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ মিয়া এবং কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলহাজ্ব মির্জা জামাল সুলতান এবং সঞ্চালনায় ছিলেন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়া।বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।আলোচনা সভা শেষে দেউলিয়াবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবরারুল হক সাঈদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.